ভ্যাট সপ্তাহ: ১ লাখ নতুন ব্যবসা নিবন্ধনের লক্ষ্য এনবিআরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৩০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৩০

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহকে সামনে রেখে ১০ ডিসেম্বর থেকে মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ কর্মসূচির অংশ হিসেবে ১ লাখ নতুন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এনবিআর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, দেশের সামগ্রিক রাজস্ব সংগ্রহকে গতিশীল করা এবং ভ্যাট নেট সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমানে দেশে ৬ লাখ ৪৪ হাজার ভ্যাট নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে গত অক্টোবর মাসে রিটার্ন দাখিল করেছে ৩ লাখ ৪৪ হাজার প্রতিষ্ঠান। দেশের ব্যবসার পরিমাণের তুলনায় ভ্যাট আদায় এখনও সন্তোষজনক নয় উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, “রাজস্ব পুনরুদ্ধারে আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি।”

তিনি জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত স্বয়ংক্রিয় ভ্যাট রিফান্ড ব্যবস্থা এখন চূড়ান্ত পর্যায়ে। এটি চালু হলে রিফান্ড প্রক্রিয়ায় বিলম্ব কমবে এবং ব্যবসায়ীদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান যেন কোনও মধ্যস্থতাকারীর সহায়তা ছাড়াই সহজে রিটার্ন দাখিল করতে পারে, সে লক্ষ্য সামনে রেখে এক-ক্লিক ই-ভ্যাট রিটার্ন ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ব্যাংকিং খাতে অস্থিরতার প্রভাব করপোরেট কর আদায়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে উন্নয়ন বাজেট সংকোচনের কারণে প্রত্যাশার তুলনায় রাজস্ব সংগ্রহ ব্যাহত হয়েছে। তবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে কর আদায় ১৬ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান আরও জানান, ভ্যাট আইন সংশোধনের কাজ চলছে, যাতে প্রক্রিয়া আরও সহজ হয় এবং স্বয়ংক্রিয়করণ কার্যক্রমকে পরবর্তী স্তরে নেওয়া যায়।

ভ্যাট সপ্তাহ (১০-১৫ ডিসেম্বর) উপলক্ষে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম, সেবা প্রদান ক্যাম্প এবং বিশেষ পরামর্শ সেশন আয়োজনের পরিকল্পনাও হাতে নিয়েছে এনবিআর।

/জিএম/এম/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের