খালেদা জিয়ার মৃত্যুতে বিজিএমইএর পর বিকেএমইএরও এক দিনের কারখানা বন্ধের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ ডিসেম্বর ২০২৫, ২২:১২আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২:১২

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের পোশাক শিল্পে শোকের আবহ তৈরি হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পর এবার বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ) আগামী বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের জন্য সব পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী শিল্পকারখানাগুলোর বাৎসরিক ছুটি বছরের শুরুতেই নির্ধারিত থাকে এবং সরকার ঘোষিত অন্যান্য ছুটি শিল্পকারখানার ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। তবে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে বিকেএমইএ সদস্যভুক্ত সব নিট ও পোশাক শিল্পপ্রতিষ্ঠানে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) এক দিনের ছুটি ঘোষণার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে একই অনুরোধ জানায় বিজিএমইএ। সংগঠনটির পক্ষ থেকেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা ও শোক প্রকাশ করে এক দিনের জন্য পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, বিজিএমইএ ও বিকেএমইএ— দুই শীর্ষ সংগঠনের এমন সম্মিলিত অনুরোধ বাস্তবায়িত হলে বুধবার দেশের অধিকাংশ তৈরি পোশাক ও নিটওয়্যার কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকতে পারে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের