ডিসেম্বরে নির্মাণ খাতে সংকোচন, অর্থনীতিতে গতি বেড়েছে সামান্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জানুয়ারি ২০২৬, ১৮:৩৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৮:৩৫

২০২৫ সালের ডিসেম্বর মাসের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) প্রকাশিত সর্বশেষ সূচকে দেখা যাচ্ছে— কৃষি, উৎপাদন ও সেবা খাতে সম্প্রসারণ অব্যাহত থাকলেও নির্মাণ খাত আবারও সংকোচনের মুখে পড়েছে। ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতে গতি কিছুটা বেড়েছে, তবে প্রবৃদ্ধি এখনও খুব শক্তিশালী নয়।

ডিসেম্বর মাসে দেশের সামগ্রিক পিএমআই দাঁড়িয়েছে ৫৪ দশমিক ২, যা আগের মাস নভেম্বরের ৫৪ থেকে সামান্য বেশি। সূচকের এই অবস্থান ইঙ্গিত দেয়, অর্থনীতি সম্প্রসারণের ধারায় থাকলেও সেই গতি এখনও মন্থর।

দেশের অর্থনীতির প্রধান চার খাত— কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা নিয়ে প্রতি মাসে এই পিএমআই সূচক প্রকাশ করা হয়। সাধারণভাবে সূচকের মান ৫০-এর ওপরে থাকলে সংশ্লিষ্ট খাতে সম্প্রসারণ এবং ৫০-এর নিচে থাকলে সংকোচন হিসেবে বিবেচনা করা হয়।

ডিসেম্বর মাসে কৃষি খাতে পিএমআই সূচক ছিল ৫৯ দশমিক ৬, যা শক্তিশালী সম্প্রসারণের প্রতিফলন। উৎপাদন খাতে সূচকের মান দাঁড়িয়েছে ৫৮ দশমিক ২। তবে নির্মাণ খাতে সূচক নেমে এসেছে ৪৯ দশমিক ৮-এ, যা খাতটির সংকোচনের ইঙ্গিত দেয়। অন্যদিকে সেবা খাতে সূচকের মান ছিল ৫১ দশমিক ৮।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টানা তিন মাস সম্প্রসারণের পর নির্মাণ খাত আবারও সামান্য সংকোচনের ধারায় ফিরেছে। বিশেষ করে নতুন ব্যবসা সূচকে সংকোচনের গতি তুলনামূলকভাবে বেশি। একইসঙ্গে নির্মাণ কার্যক্রম ও কর্মসংস্থান সূচকে প্রবৃদ্ধির গতি কমেছে। তবে উপকরণ ব্যয় সূচকে প্রবৃদ্ধির হার কিছুটা বেড়েছে।

নির্মাণ খাতে আগের সময়ে পাওয়া কিন্তু এখনও সম্পন্ন না হওয়া কাজের পরিমাণ বা অর্ডার ব্যাকলগ কমছে। নতুন কাজ আসার তুলনায় পুরোনো কাজ শেষ হওয়ার গতি বেশি থাকায় খাতটির ওপর চাপ তৈরি হচ্ছে। তবে আগের মাসগুলোর তুলনায় এবার এই কমার হার কিছুটা কমেছে, যা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে ভবিষ্যৎ ব্যবসা সূচকে দেখা যাচ্ছে— কৃষি, শিল্প, নির্মাণ ও সেবা অর্থনীতির চারটি প্রধান খাতেই প্রবৃদ্ধির গতি আগের তুলনায় শ্লথ হয়েছে।

এ বিষয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ বলেন, সর্বশেষ পিএমআই সূচক থেকে বোঝা যায় যে অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি এখনও জোরালো নয়। যে সামান্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, তার মূল ভিত্তি কৃষি খাতের শক্তিশালী অবস্থান।

তিনি বলেন, শিল্প খাতে টানা দ্বিতীয় মাসের মতো মন্দাভাব দেখা যাচ্ছে এবং নির্মাণ খাত আবারও সংকোচনের ধারায় ফিরেছে। তবে ভবিষ্যৎ ব্যবসা সূচক এখনও অর্থনীতির সব প্রধান খাতেই সম্প্রসারণে রয়েছে। তাই নির্বাচনের পর অর্থনীতির গতি বজায় থাকবে— এমন প্রত্যাশা করা যায়।

ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ যৌথভাবে এই পিএমআই সূচক প্রণয়ন করে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
যুদ্ধজাহাজ নির্মাণে নেদারল্যান্ডসের সহায়তা নিয়ে আলোচনা
ভূমিকম্প ঝুঁকিতে রাজশাহীর অনেক ভবন, মানা হয়নি ‘বিল্ডিং কোড’
জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু