যুদ্ধজাহাজ নির্মাণে নেদারল্যান্ডসের সহায়তা নিয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৬, ১৮:৪৭ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৯:৫১

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। সৌহার্দ্যপূর্ণ আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে নেদারল্যান্ডসের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সরঞ্জামের ব্যবহার এবং কারিগরি প্রশিক্ষণে নেদারল্যান্ডস কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে উন্নত প্রযুক্তির প্রয়োগে নেদারল্যান্ডসের সম্ভাব্য সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জাহাজ নির্মাণ শিল্পে নেদারল্যান্ডসের দীর্ঘ অভিজ্ঞতা ও বিশ্বমানের কারিগরি উৎকর্ষতাকে কাজে লাগানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশ নৌবাহিনীর জন্য দেশীয় শিপইয়ার্ডে আধুনিক যুদ্ধজাহাজ ও নৌযান নির্মাণে যৌথ সহযোগিতা, কারিগরি সহায়তা এবং প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা নিয়ে উভয়পক্ষ ফলপ্রসূ মতবিনিময় করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে নেদারল্যান্ডসের আন্তরিক আগ্রহের প্রশংসা করেন। ভবিষ্যতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ, সামরিক প্রযুক্তি হস্তান্তর এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার নিন্দা
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ
তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বশেষ খবর
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের জানাজা সকালে সংসদের দক্ষিণ প্লাজায়
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের জানাজা সকালে সংসদের দক্ষিণ প্লাজায়
ধর্ম অবমাননার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
ধর্ম অবমাননার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
সরকারি এক হাসপাতালে ২৩ কোটি টাকা অপচয়, চিকিৎসাসামগ্রী ক্রয়ে এত অনিয়ম
সরকারি এক হাসপাতালে ২৩ কোটি টাকা অপচয়, চিকিৎসাসামগ্রী ক্রয়ে এত অনিয়ম
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’