২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধেও বহাল থাকছে রফতানি প্রণোদনার হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জানুয়ারি ২০২৬, ২৩:৪৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ২৩:৪৫

চলতি ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে (১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৬) বিভিন্ন খাতে বিদ্যমান রফতানি প্রণোদনা ও নগদ সহায়তার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ, যে হারে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রফতানিকারকদের প্রণোদনা দেওয়া হয়েছে, একইহারে আগামী ছয় মাসও তা কার্যকর থাকবে।

বুধবার (৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে নতুন করে কোনও খাতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তার হার পরিবর্তন করা হয়নি।

অর্থ বিভাগ সূত্র জানায়, বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা, ডলার সংকট এবং রপ্তানি আদেশে চাপের প্রেক্ষাপটে রফতানিকারকদের স্থিতিশীলতা নিশ্চিত করতেই বিদ্যমান প্রণোদনা কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানিমুখী খাতগুলো চলমান সহায়তা পেতে থাকবে।

এ সংক্রান্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি বাস্তবায়নে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন স্ই করা চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

রফতনি কারকরা মনে করছেন, চলতি বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও প্রধান বাজারগুলোতে চাহিদা কমে যাওয়ার সময়ে প্রণোদনার হার অপরিবর্তিত থাকা স্বস্তির হলেও, বাড়তি সহায়তা না পাওয়ায় অনেক খাতে প্রতিযোগিতা ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

/জিএম/এম/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী