দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৬, ২১:৪০আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ২১:৪৪

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে স্বর্ণের দাম নতুন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন এ দাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বুধবার (১৪ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে স্বর্ণ ও রূপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১২০ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৯ হাজার ২০৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ১৬ হাজার ৪৬০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৩ হাজার ৪৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম প্রতি গ্রাম ৫১০ টাকা, ২১ ক্যারেট ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেট রূপার দাম প্রতি গ্রাম ৪২০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ৪৩৫ টাকা।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দরেই স্বর্ণ ও রূপা বিক্রি হবে বলে জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।

/জিএম/এম/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম