নয়-ছয়ের সুদের হারে আর ফিরবে না: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫৩ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ২০:১১

দেশের অর্থনীতি আর কখনোই নয়-ছয়ের উচ্চ সুদের হারের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘আইসিসি রাউন্ড টেবিল অন ইমপ্লিকেশনস অফ এলডিসি গ্র্যাজুয়েশন ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি: বাংলাদেশ পারস্পেকটিভ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

গভর্নর বলেন, “সুদের হার বর্তমানে অত্যন্ত বেশি। সময়ের প্রয়োজনেই বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। তবে, রাজনৈতিক চাপ দিয়ে নয়-ছয়ের হার আর চাপিয়ে দেওয়া যাবে না।”

ড. মনসুর আরও বলেন, “বাজারভিত্তিক সুদের হারই নির্ধারিত হবে। এর জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসা জরুরি। খেলাপি ঋণ কমানো, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখা ও রিজার্ভের অবস্থান শক্তিশালী করা, এসবই দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য।”

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট একেএ আজাদ বলেন, “এখন পর্যন্ত ১২ লাখ মানুষ বেকার হয়েছে। বেসরকারি খাতে ঋণ কমেছে। তবে সরকারের ঋণ বেড়েছে। শুধু কঠোর মুদ্রানীতি প্রয়োগ করেই আর্থিক খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।”

/জিএম/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
ঋণ চাইছে বাংলাদেশ, কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ফিরবে কীভাবে?
‘অন্য যেকোনও সময়ের চেয়ে হিন্দুরা এখন বেশি সুখে-শান্তিতে আছেন’
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত