ব্র্যাক ব্যাংকের নতুন ডিএমডি মনজুলা মোরশেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে যোগ দিয়েছেন মনজুলা মোরশেদ। সম্প্রতি এই নিয়োগ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকটি। তার নিয়োগ ব্যাংকের ‘পিপল-ফার্স্ট’ কৌশলের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে, যার মাধ্যমে ব্র্যাক ব্যাংকের সিনিয়র লিডারশিপ টিম আরও শক্তিশালী হলো।

ব্যাংক সূত্র জানায়, মনজুলা মোরশেদের নিয়োগ কার্যকর হয়েছে গত ১ ফেব্রুয়ারি থেকে। তিনি ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

টেলিকমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং, ব্যাংকিং ও এফএমসিজি খাতে মানবসম্পদ এবং সাংগঠনিক নেতৃত্বে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে মনজুলা মোরশেদের।

নিয়োগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “অভিজ্ঞ এইচআর প্রফেশনাল হিসেবে মনজুলা মোরশেদের নিয়োগ ব্র্যাক ব্যাংকের রূপান্তরমুখী কৌশলগত পরিকল্পনার প্রতিফলন। এই পরিকল্পনার মাধ্যমে আমরা দেশের সবচেয়ে আস্থাশীল, সবচেয়ে উদ্ভাবনী ও সবচেয়ে অন্তর্ভূক্তিমূলক ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশের সঙ্গে এইচআর স্ট্র্যাটেজি কার্যকরভাবে সামঞ্জস্য করার ক্ষেত্রে তার দক্ষতা ব্র্যাক ব্যাংককে একটি নির্দিষ্ট লক্ষ্যমুখী ও উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করবে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার কাজের অভিজ্ঞতা কর্মসহায়ক সংস্কৃতি গড়ে তোলা, চেঞ্জ ম্যানেজমেন্ট ও ট্যালেন্ট ম্যানেজমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখবে, যা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

/জিএম/এবিএম/
সম্পর্কিত
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের আসিফ সালেহ্
সর্বশেষ খবর
জুলাইয়ে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন করেছে: নাহিদ ইসলাম 
জুলাইয়ে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন করেছে: নাহিদ ইসলাম 
প্রেমিকাকে আটক রেখে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রেমিকাকে আটক রেখে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো