স্পট মার্কেটে আল আরাফা ব্যাংকের লেনদেন শুরু বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১৩:৫৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৩:৫৭

আল আরাফা ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার আগামী বুধবার থেকে দুদিন স্পট মার্কেটে লেনদেন হবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
বুধবার ও বৃহস্পতিবার স্পট মার্কেটে ব্লক/অডলটে এই কোম্পানির শেয়ারের লেনদেন হবে।
আগামী ১০ এপ্রিল ব্যাংকের রেকর্ড ডেট থাকায় ওইদিন এই শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
এই কোম্পানিটি ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ব্যাংকটি মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী আগামী ২৭ এপ্রিল পুরাতন পল্টনে ব্যাংকের প্রাধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
সমাপ্ত অর্থবছরে নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৬ পয়সা এবং মোট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭৫ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী