সদ্য বিদায়ী গভর্নরের প্রস্থান: অর্থমন্ত্রী বললেন, ‘কিছুই বলার নেই’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৯

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল এবং সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের প্রস্থান নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে এক ঘণ্টা স্থায়ী রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কিছুই বলার নেই।” 

এদিন বিকাল সাড়ে ৩টার দিকে অর্থমন্ত্রীর দফতরে সাক্ষাৎ করতে আসেন নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকে গত কয়েক দিনের নজিরবিহীন অস্থিরতা ও উত্তাপের মধ্যে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠক শেষে বিকাল সাড়ে ৪টার দিকে অর্থমন্ত্রী ও গভর্নর একসঙ্গে কক্ষ থেকে বের হয়ে আসেন। 

সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরকে এভাবে সরিয়ে দেওয়ার কারণ বা বিদায়ের প্রক্রিয়াটি সঠিক ছিল কি না— সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থমন্ত্রী কোনও সুনির্দিষ্ট মন্তব্য করেননি। তিনি প্রতিটি প্রশ্নের উত্তরে কেবল ‘কিছুই বলার নেই’ বলে এড়িয়ে যান।

বৈঠক শেষে চলে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকরা নতুন গভর্নর মোস্তাকুর রহমানের বক্তব্য জানতে চাইলেও তিনি কোনও কথা বলেননি। 

উল্লেখ্য, আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

/এসআই/এসটি/ এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো, জানালেন আমির খসরু 
‘ক্রসমার্কেট’ প্ল্যাটফর্মে বিনিয়োগ না করার আহ্বান বাংলাদেশ ব্যাংকের
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো, জানালেন আমির খসরু 
প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো, জানালেন আমির খসরু 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার