যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার টন গম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৬, ১৫:৪৯আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৫:৪৯

যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি উবন ন্যারী’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (২৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি জিটুজি ৩ এর অধীনে ওই গম আমদানি করা হয়েছে। এর আগে একই চুক্তির আওতায় প্রথম শিপমেন্টর মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে পৌঁছায়।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়া হয়েছে। জাহাজে রক্ষিত ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। চুক্তি ১ ও ২ এর আওতায় আমদানি করা সব গম দেশে পৌঁছেছে।

দেশে মোট গমের চাহিদা ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণে সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

/এসআই/আরকে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
ওমানে ইভি বাইক রফতানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
সর্বশেষ খবর
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
এমপি নজরুলের রিমান্ড শুনানিতে রাজনৈতিক প্রসঙ্গ টানলেন প্রসিকিউটর, থামালেন বিচারক
এমপি নজরুলের রিমান্ড শুনানিতে রাজনৈতিক প্রসঙ্গ টানলেন প্রসিকিউটর, থামালেন বিচারক
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি