ইয়েন শক্তিশালী হওয়ায় নিম্নমুখী জাপানের পুঁজিবাজার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ এপ্রিল ২০১৬, ১৭:১৫আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৭:২১

জাপানের পুঁজিবাজার ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েন শক্তিশালী হওয়ায় জাপানের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
মূলত তালিকাভুক্ত রফতানিমুখী কোম্পানিগুলোর মুনাফা কমে যাওয়ার আশঙ্কায় এদিন জাপান বেঞ্চমার্ক নিক্কি-২২৫ সূচক ০ দশমিক ৪ শতাংশ কমে ১৫ হাজার ৬০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইয়েন শক্তিশালী হওয়ার কারণে জাপানের পুঁজিবাজারে তালিকাভুক্ত কার উৎপাদনকারী টয়োটা, হোন্ডা এবং নিশান কোম্পানির শেয়ার দর কমেছে।
এছাড়া জাপানের এক প্রতিবেদনে দেখা গেছে গত জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারি মাসে দেশটিতে যন্ত্রাংশ রফতানি ৯ দশমিক ২ শতাংশ কমেছে।
এছাড়া দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ০ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৯৭০ পয়েন্টে অবস্থান করছে।
তবে চীনের সাংহাই কম্পোজিট সূচক ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৪৫ পয়েন্টে এবং হংকংয়ের হ্যাং স্যাং সূচক ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ২০ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের