‘তিন হাজারের’ বিদ্যুৎ বিল জুনে ৭৮৮৪ টাকা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিল্পী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ১২:৫১আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৩:১৪

গত জুলাই মাসে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে দ্বিগুণ বেশি এসেছে। এ নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিলের কথা জানালেন কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক। একই সঙ্গে এটির সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।

মানিক জানান, এবারই প্রথম তার বিল এসেছে ৭৮৮৪ টাকা! এর আগে প্রতি মাসে তার বিল ছিল ২৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিদ্যুতের অবিশ্বাস্য ভুতুড়ে বিল। আমি ২০১৩ সাল থেকে বেইলি রোডে থাকি। প্রতি মাসে আমাদের বাসার বিদ্যুতের বিল আসে ২৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে।  কিন্তু হঠাৎ করে এবারই প্রথম বিল এসেছে ৭৮৮৪ টাকা! এটা অবিশ্বাস্য জালিয়াতি ছাড়া আর কি! মনে হচ্ছে কোনো সিন্ডিকেটের কারসাজি। অ্যাপার্টমেন্টের আরও কয়েকজন জানালো, তাদেরও এ রকম বিল এসেছে।’

তিনি আরও বলেন, ‘‘বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় অনুষঙ্গ । এরকম ভুতুড়ে বিল ভয়াবহ অস্বস্তি তৈরি করেছে সবার মধ্যে । জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।’’

/এনআই/
সম্পর্কিত
বুধবার ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিদ্যুতের অতিরিক্ত বিল এলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
গাজা চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য রয়েছে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে কমবে গ্যাস-বিদ্যুৎ সংকট: তথ্য উপদেষ্টা
কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে কমবে গ্যাস-বিদ্যুৎ সংকট: তথ্য উপদেষ্টা
উদ্ধারকাজে গিয়ে নিজেই লাশ হলেন পুলিশ সদস্য
উদ্ধারকাজে গিয়ে নিজেই লাশ হলেন পুলিশ সদস্য
রাস্তার বরাদ্দ আনতে খরচ হয়েছে, তাই ইট তুলে বিক্রি করলেন ইউপি মেম্বার
রাস্তার বরাদ্দ আনতে খরচ হয়েছে, তাই ইট তুলে বিক্রি করলেন ইউপি মেম্বার
জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, দাম কত, কীভাবে পাবেন
জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, দাম কত, কীভাবে পাবেন
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি