বুধবার ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ আগস্ট ২০২৬, ১২:৫৮আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১২:৫৮

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার (৫ আগস্ট)। এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী জানান, সকাল ৯টায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে জুলাই জাদুঘর জুলাই স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এর ফলক উন্মোচন শেষে একটি আলোচনা সভা আছে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর নির্দিষ্ট সময়ের পর জাদুঘর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের জাদুঘর পরিচালনার একটা পর্ষদ আছে। সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ-আলোচনা করে আমরা একটা তদন্ত কমিটি করে দেবো। দুর্নীতির কোনও কিছু আছে কিনা, থাকলে একজনকে অভিযোগ দিতে হবে... সেই অভিযোগটার ওপরে তদন্ত হয় এবং তদন্ত কমিটি হয়। আর মন্ত্রণালয়ে যদি কারো অভিযোগ থাকে বা তদন্ত থাকে, সেটা আমরা আভ্যন্তরীণ একটা তদন্ত করতে পারি। কিন্তু আইনগত তদন্ত অভিযোগ থাকতে হবে। তাহলে আমরা দুদকে দেবো, ক্রিমিনাল অফেন্স আমরা ক্রিমিনাল কেসে দেবো।’ 

এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

/ইউএস/
সম্পর্কিত
জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, হরমুজে কমেছে জাহাজ চলাচল
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, হরমুজে কমেছে জাহাজ চলাচল
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
ফোনের ক্যামেরা থেকেই ভালো ছবি পেতে যে ৮ বিষয় খেয়াল রাখবেন
ফোনের ক্যামেরা থেকেই ভালো ছবি পেতে যে ৮ বিষয় খেয়াল রাখবেন
ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় গাফিলতি, ৪ পাইলটসহ ৮ ক্রু সাময়িক বরখাস্ত
ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় গাফিলতি, ৪ পাইলটসহ ৮ ক্রু সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের