বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

বিদেশে থেকেও পর্ষদ সভায় অংশ নেওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ১৯:৪৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৯:৫১

বাংলাদেশ ব্যাংক এখন থেকে বিদেশে অবস্থান করেও নন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়া যাবে। এমন কি বিদেশে থেকেই পর্ষদ সভায় সভাপত্বি করা যাবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রিজার্ভ লোপাটে জড়িত ২০ বিদেশি শনাক্ত
এর ফলে দায়িত্বশীল কোনও ব্যক্তি বিদেশ সফরে থাকলেও সভা আটকে থাকবে না। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, অনেক সময় আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক দেশের বাইরে থাকার কারণে বোর্ডসভা করতে বিলম্ব হয়। এর ফলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে থাকে। তিনি বলেন, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদ, নির্বাহী ও নিরীক্ষা কমিটির সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনা করা যাবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।


আরও পড়ুন: কারা চালাচ্ছেন আইএসের বাংলা ওয়েবসাইট?

 

এদিকে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কোনও আর্থিক প্রতিষ্ঠানের  চেয়ারম্যান বা পরিচালকের দেশের বাইরে অবস্থানজনিত কারণে পরিচালক পর্ষদ বা নির্বাহী কমিটি বা নিরীক্ষা কমিটির সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দিলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন  গ্রহণ সাপেক্ষে তা সম্পন্ন করা যাবে।’

জিএম/এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম