পুঁজিাবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৪২, সিএসইতে কমেছে ৮৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ১৬:২১আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৬:২১

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন সামান্য বেড়েছে।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪২ পয়েন্ট এবং  সিএসসিএক্স কমেছে ৮৮ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ১১ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৬৫ কোটি ৭৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে মাত্র ১৮ কোটি ৩৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৪৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৪৩ কোটি ৬৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২ কোটি ৭৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৩৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং ১৪ দশমিক ২২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৩২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২২৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- যমুনা অয়েল, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ডোরিন পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, পাওয়ার গ্রিড এবং ইস্টার্ন লুব্রিকেন্ট।
বুধবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৮৮ কোটি ২৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮৮ দশমিক ২৪ পয়েন্ট কমে ৭ হাজার ৯২৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪৫ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৩৭ পয়েন্ট কমে ৯৫৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৯ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১২ হাজার ১২০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১৬৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, ম্যাকসন স্পিনিং, মবিল যমুনা, মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম লিমিটেড, ডোরিন পাওয়ার, পদ্মা অয়েল, কেয়া কসমেটিকস, ইউনাইটেড এয়ার এবং ইউনাইটেড পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান