জিডিপি বাড়াতে বিনিয়োগই সমাধান নয়: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ১৯:০১আপডেট : ০৩ জুন ২০১৬, ১৯:২৪

পরিকল্পনামন্ত্রী দেশের জিডিপি বাড়াতে শুধু যে বিনিয়োগ বাড়াতে হবে, তা নয়। কারণ জিডিপি বৃদ্ধি শুধু বিনিয়োগের ওপর নির্ভর করে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, জিডিপি বাড়াতে হলে বিনিয়োগ বাড়াতে হবে এটা সত্য। কিন্তু আমাদের জিডিপি বাড়াতে শুধু যে বিনিয়োগ দরকার সেটা নয়। মাথাপিছু আয়ও বাড়াতে হবে। শুক্রবার রাজধানীর ওসমানি মিলনায়তনে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে  তিনি এসব কথা বলেন।
কিসের ভিত্তিতে আপনি আশা করছেন বিদেশী বিনিয়োগ বাড়বে? এমন এক প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে পরিকল্পনামন্ত্রী এ প্রশ্নের উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।  তিনি বলেন, আশার কথা হলো, দেশে বিনিয়োগ কমেনি। আমাদের জিডিপি বাড়াতে শুধু যে বিনিয়োগ দরকার তা নয়, ২০২০ সালের মধ্যে মাথাপিছু আয় বাড়িয়েও আমরা জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ০২ শতাংশ অর্জন করতে পারব এবং তা সম্ভবও।  
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, এখন দেশে মোট বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৮৪ লাখ ৭৭১ কোটি টাকা। অতীতের তুলনায় দেশে বিনিয়োগ বেড়েছে। এ সময় তিনি পাশ্ববর্তী বিভিন্ন দেশের জিডিপি ও বিনিয়োগোর তুলনামূলক চিত্র তুলে ধরেন।
একই প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন উপলব্ধি করতে হবে বিভিন্ন সূচক দিয়ে। আমরা এর আগে বলেছি চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ। যা বিশ্ব ব্যাংকও গ্রহণ করেছ। তাহলে দেশে বিনিয়োগ না হলে জিডিপির এ প্রবৃদ্ধি কিভাবে  হচ্ছে? সুতরাং বাজেটে যা উল্লেখ করা হয়েছে তা সঠিক। তবে কিছু জায়গায় সংশোধন করা হতে পারে। সর্বোপরি চমৎকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

আরও পড়তে পারেন: বিএনপি কোনও দলই না: অর্থমন্ত্রী

/এসএনএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের