কল্যাণমূলক বাজেট: এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২২, ০০:১২আপডেট : ১০ জুন ২০২২, ০০:১২

২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে কল্যাণমূলক বাজেট হিসেবে আখ্যায়িত করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। কর্পোরেট করে ছাড় দেওয়ার সিদ্ধান্তকে খুবই ইতিবাচক বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি সভাপতি মো. জসিম উদ্দিন।

ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন থেকে বাজেটোত্তর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, এই বাজেটের সবচেয়ে ভালো দিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা। এটি সবাইকে আশান্বিত করেছে।

এর আগে বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাজধানীর মতিঝিলে সংগঠনের পক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটটি এমন এক সময়ে পেশ করা হয়েছে যখন করোনার বিশ্বব্যাপী সমস্যাগুলো রয়ে গেছে। এখন আবার এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি।’

জসিম উদ্দিন বলেন, ‘এর মধ্যে সার্বিক পরিস্থিতি সমন্বয় করে অর্থমন্ত্রী যে বিশাল সামাজিক সুরক্ষামূলক বাজেট দিয়েছেন সেটি নিঃসন্দেহে কল্যাণমূলক বাজেট হয়েছে।‌‌‌‌’

এফবিসিসিআই সভাপতির দাবি, এই বাজেটটি করার সময় অর্থমন্ত্রীকে অনেক চ্যালেঞ্জ মাথায় রেখে করতে হয়েছে।

তিনি বলেন, ‘সেই পরিস্থিতিতে তিনি যেভাবে সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ মনোনিবেশ করেছেন সেটিই বাজেটের সবচেয়ে ভালো দিক; যা আমাদের আশান্বিত করেছে। তবে ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ ছয় হাজার ৩৩৪ কোটি টাকার ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি নিতে গিয়ে যাতে এই ব্যবস্থার ওপর কোনও চাপ তৈরি না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যাংক ব্যবস্থায় জোর না দিয়ে বৈদেশিক মুদ্রায় ঋণ নেওয়াটাই অভ্যন্তরীণ বিনিয়োগ পরিস্থিতির জন্য সুখকর হবে।

উৎস করহার শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে এক শতাংশ করায় রফতানি খাত ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, ‘বাজেট পাশের আগে প্রধানমন্ত্রী নিশ্চয় এ বিষয়টি বিবেচনা করবেন।’

/জিএম/এমপি/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম