ক্ষতিগ্রস্ত বড় ঋণগ্রহীতাদের পুনঃতফসিলের সময় ১৫ বছর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৬, ১৯:১৬ আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৯:১৬

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে বিশেষ নীতি-সহায়তার সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এক হাজার কোটি টাকা বা তার বেশি ঋণস্থিতি থাকা প্রতিষ্ঠান বা গ্রুপকে সর্বোচ্চ ২ বছর গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত সার্কুলার লেটার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানকে নীতি সহায়তা দেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে নতুন আবেদন করা যাবে। এর আগে নীতি সহায়তা পাওয়া ঋণগ্রহীতারাও নতুন করে এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপের বিশেষ পুনঃতফসিল বা পুনর্গঠনের জন্য আবেদন করা ঋণের স্থিতি ১ হাজার কোটি টাকা বা তার বেশি হলে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিশেষ পুনঃতফসিলের ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছর গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর মেয়াদ নির্ধারণ করা যাবে।

অপরদিকে, বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে বিদ্যমান নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সর্বোচ্চ চার বছর সময় বাড়ানো যাবে।

তবে কোনও প্রতিষ্ঠান বা গ্রুপের আবেদন করা ঋণের স্থিতি ১ হাজার কোটি টাকার কম হলে বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে আগের নির্দেশনায় নির্ধারিত মেয়াদই প্রযোজ্য হবে।

এর আগে নীতি সহায়তা পাওয়া ঋণগ্রহীতারাও নতুন সুবিধার আওতায় আসবেন। এ ক্ষেত্রে ইতোমধ্যে যে সময় গ্রেস পিরিয়ড হিসেবে পার হয়েছে, তা নতুন গ্রেস পিরিয়ডের অংশ হিসেবে গণনা করা হবে। প্রয়োজনে অতিরিক্ত মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নতুন আবেদনের ক্ষেত্রে অশ্রেণিকৃত ঋণ—এসটিডি-০, এসটিডি-১, এসটিডি-২ ও এসএমএ—বিশেষ পুনর্গঠনের সুবিধা পাবে। আর বিরূপমানে শ্রেণিকৃত ঋণ—এসএস, ডিএফ ও বিএল—বিশেষ পুনঃতফসিলের সুবিধার আওতায় আসবে।

তবে এসব সুবিধা পেতে প্রয়োজনীয় ডাউনপেমেন্ট দিতে হবে। আবেদনগুলো ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে নিষ্পত্তি করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের জারি করা সার্কুলার ও এ-সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
আইএমএফের সঙ্গে নতুন চুক্তি ডিসেম্বরে, বাংলাদেশ ঋণ পাচ্ছে কত? 
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
সিএমএসএমই ঋণের ৫ হাজার কোটি টাকা বিতরণের নির্দেশ
সর্বশেষ খবর
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
রাজধানীতে দু‌র্গোৎস‌বের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পুলিশ
রাজধানীতে দু‌র্গোৎস‌বের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পুলিশ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা