ওজোনস্তর রক্ষায় সফলভাবে কাজ করছে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মানুষকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাতে ওজোনস্তর রক্ষায় গৃহীত ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে বাংলাদেশ সফলভাবে কাজ করছে। বাংলাদেশ মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নের সকল ধাপ যথাসময়ে সঠিকভাবে অতিক্রম করেছে এবং প্রটোকলের বাধ্যবাধকতা প্রতিপালন করছে। এর স্বীকৃতিস্বরূপ ২০১২ এবং ২০১৭ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক বাংলাদেশ প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) ‘মন্ট্রিল প্রটোকল মেনে ওজোনস্তর রক্ষা করি, নিরাপদ খাদ্য ও প্রতিষেধকের শীতল বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে বিশ্ব ওজোন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বসুন্ধরা কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী এবং ভাইস চেয়ারম্যান এসএম শামছুল আলম, পরিবেশ অধিদফতরের পরিচালক মো. জিয়াউল হক, ওজোন সেলের সিনিয়র অফিসার সত্যেন্দ্র কুমার পুরকায়স্থসহ অন্যরা।

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমানে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে ৫টি এয়ারকন্ডিশনার উৎপাদন কোম্পানি ও একটি চিলার উৎপাদন কোম্পানিকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশে পরিবেশবান্ধব ও শক্তি সাশ্রয়ী এসি উৎপাদন করা যাবে। এ লক্ষে সরকারের বিভিন্ন নীতি গ্রহণের ফলে ২০২৫ সালে এইচসিএফসির ব্যবহার ৬৭.৫ শতাংশ কমিয়ে আনা সম্ভব হবে। এইচপিএমপি স্টেজ-২ বাস্তবায়নের মাধ্যমে প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড সমতুল্য গ্রিন হাউস গ্যাস নিঃসরণ এড়ানো সম্ভব হবে। 

তিনি বলেন, রেফ্রিজারেশন সেক্টরে নিয়োজিত প্রায় ১০ হাজার টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ওডিএস চোরাচালান রোধে কাস্টমস কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা ও ওডিএস আইডেন্টিফায়ার প্রদান করা হয়েছে। 

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনকে মন্ট্রিল প্রটোকলের প্রত্যেকটি বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। 

/এসএনএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী