কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র আবুল কালাম আজাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২২, ২২:০৯আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২২:০৯

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুখপাত্রকে সার্বিক সহযোগিতা করার জন্য দুই জন‌কে সহকারী মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হ‌য়েছে। তারা হ‌লেন—বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালক (ডিএস) মো. আনোয়ারুল ইসলাম এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক সাঈদা খানম।

এর আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তি‌নি গত ৪ অক্টোবর অবস‌রে গে‌লে তার স্থলাভিষিক্ত হলেন জি এম আবুল কালাম আজাদ। এর আগে তি‌নি কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র ও সহকারী মুখপাত্রের দা‌য়িত্ব পালন ক‌রেন।

আবুল কালাম আজাদ ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, মাস্টার্স ও এডুকেশনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংকের গবেষণা বিভাগ, মনিটরি পলিসি বিভাগ, গভর্নর সচিবালয় এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্সে দক্ষতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গাজী পরিবারের সন্তান। আজাদের স্ত্রী রোকেয়া খাতুনও পরিচালক হিসেবে ব্যাংকের গভর্নর সচিবালয়ে কর্মরত রয়েছেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের