টিসিবির জন্য সয়াবিন তেল ও ডাল কিনবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ১৬:২৮আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৬:২৮

সরকার ৮ হাজার টন মসুর ডাল ও এক কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। সয়াবিন তেল কেনার জন্য সরকারের ব্যয় হবে ২৭৭ কোটি ৭৫ হাজার টাকা আর মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭১ কোটি টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির জন্য কেনা হবে এ দুটি পণ্য।

বুধবার (১৯ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার জানান, দেশীয় প্রতিষ্ঠান সিটি এডিবল অয়েল লিমিটেড ও মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে এই তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেল ১৭১ দশমিক ৮৫ টাকা দরে কেনা হবে।

এ ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে কেনা হবে। প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৫৯ দশমিক ৯৫ টাকা।

একইভাবে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা বাবদ সরকারের খরচ হবে ৭০ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৮৮ দশমিক ৭৩ টাকা।

/এসআই/এমএস/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের