আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৬, ০৯:১২ আপডেট : ১১ মে ২০২৬, ০৯:১৭

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়মিত ট্রাক সেলের পাশাপাশি ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রাক সেলের মাধ্যমে নিত্যপণ্য বিক্রির ঘোষণা দিয়েছে। সোমবার (১১ মে) থেকে ২১ মে পর্যন্ত এই ট্রাক সেল চলবে। তবে প্রতিষ্ঠানটি এবার ভোজ্যতেলের দাম বাড়িয়েছে। প্রতি লিটার তেলে ১৫ টাকা দাম বাড়িয়ে বিক্রির ঘোষণা দিয়েছে টিসিবি।

সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। পণ্যের তালিকায় রয়েছে, ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল। প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।

গত রোজার আগে টিসিবি প্রতি লিটার ভোজ্যতেল ১১৫ টাকায় বিক্রি করেছে টিসিবি। কিন্তু চিনি ও মসুর ডালের দাম বাড়ায়নি প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবি প্রতিদিন ঢাকা মহানগরে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্য ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে। আগামীকাল থেকে শুরু হওয়া এই বিক্রয় কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত।

টিসিবি বলছে, একেকটি ট্রাক থেকে প্রতিদিন নির্ধারিত পরিমাণে ৪০০ জন মানুষ পণ্য কিনতে পারবেন। এই সময় মোট ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিকটন পণ্য বিক্রির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

একেকজন ক্রেতা ট্রাকসেলের মাধ্যমে একসঙ্গে ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি
ভর্তুকি কমাতে নভেম্বর থেকে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি করবে টিসিবি
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
সর্বশেষ খবর
বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি কানাডার ‘মহাজাগতিক চোখ’
বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি কানাডার ‘মহাজাগতিক চোখ’
স্পেনে অভিবাসীবাহী নৌকায় মিললো ১৪ মরদেহ
স্পেনে অভিবাসীবাহী নৌকায় মিললো ১৪ মরদেহ
ক্যামেরা বা স্ক্রিন শেয়ার করে জেমিনাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবেন যেভাবে
ক্যামেরা বা স্ক্রিন শেয়ার করে জেমিনাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবেন যেভাবে
নকল হানিফ পরিবহনে করে বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, শ্রমিক লীগের ৬ নেতা আটক
নকল হানিফ পরিবহনে করে বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, শ্রমিক লীগের ৬ নেতা আটক
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস