স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৩, ২০:৫৭আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২০:৫৭

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কারণে স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৩০ অক্টোবর) ব্যাংকার্স সিলেকশন কমিটি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সালভিত্তিক সিনিয়র অফিসার (সাধারণ), সিনিয়র অফিসার (প্রকৌশল-লেদার টেকনোলজি) ও লাইব্রেরিয়ান পদের স্থগিত করা মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম গ্রেডের সিনিয়র অফিসার (সাধারণ), সিনিয়র অফিসার (প্রকৌশল-লেদার টেকনোলজি) ও দশম গ্রেডের লাইব্রেরিয়ান পদে নিয়োগের লক্ষ্যে ২৯ অক্টোবর তারিখের স্থগিত মৌখিক পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, নবম গ্রেডের সিনিয়র অফিসার (প্রকৌশল-লেদার টেকনোলজি) পদের মৌখিক পরীক্ষা ৭ নভেম্বর সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে এবং দশম গ্রেডের লাইব্রেরিয়ান পদের মৌখিক পরীক্ষা ৭ নভেম্বর বেলা ২টায় অনুষ্ঠিত হবে। নবম গ্রেডের সিনিয়র অফিসার (সাধারণ) পদের মৌখিক পরীক্ষা ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী