বিশ্ব মন্দার পর এখনও অর্থনীতিতে সঙ্কট রয়েই গেছে। বিশেষ করে উন্নয়নশীল এবং উদীয়মান অর্থনীতির দেশগুলো নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ।সংস্থাটি ২০১৬ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হবে বলেও পূর্বাভাস দিয়েছে।
২০১৭ সালে প্রবৃদ্ধির হার হবে ৩ দশমিক ৬ শতাংশ। যদিও এর আগে গত বছরের অক্টোবর মাসে আইএমএফ ২০১৬ সালে ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
আইএমএফ তার প্রতিবেদনে বলেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে সবচেয়ে খারাপ পূর্বাভাস দেওয়া হয়েছে ব্রাজিলের ক্ষেত্রে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ৩ দশমিক ৫ শতাংশ সংকোচন হবে। অপরদিকে তেলের দাম কমে যাওয়ার কারণে রাশিয়ায় মন্দা দেখা দিতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, অর্থনীতিতে এখনও নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি তার গতিপথ হারাবে।
/এসআই/এফএ/








