যুবাদের কাজে লাগিয়ে কৃষিপণ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ২৩:১৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২৩:১৯

কৃষিকাজে দেশের শিক্ষিত যুব সমাজকে কাজে লাগানো গেলে পণ্যের মান উন্নত হবে এবং কৃষিপণ্যর ন্যায্যমূল্য নিশ্চত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর আয়োজিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র স্থাপনের মাধ্যমে যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্রতা হ্রাস করণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষিত যুবসমাজ কৃষির দায়িত্ব নিলে দেশ লাভবান হবে। দেশে মৌসুমের সময় কৃষকরা নামমাত্র মূল্যে উৎপাদিত কৃষিপণ্য বিক্রয় করতে বাধ্য হয়। দেশে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে সারা বছর ব্যবহার করা যায়। এতে শিক্ষিত যুব সমাজ কাজ করার সুযোগ পাবে, অপর দিকে কৃষি পণ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।’

অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘দেশের সাড়ে পাঁচ কোটি যুবককে কাজে লাগাতে হবে। কৃষি পণ্য প্রসেসিং কাজে দেশের যুব সমাজকে লাগালে দেশ উপকৃত হবে। যুব সমাজকে মানবিক ও নৈতিকতার সঙ্গে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে এবং প্রশিক্ষণের ওপর বেশি গুরুত্ব দিয়েছে।’

অনুষ্ঠানে ওই কর্মসূচির আওতায় কৃষিপণ্য উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তাদের জন্য ন্যায্যমূল্যে মানসম্মত খাদ্যপণ্যের ব্যবস্থা করার লক্ষ্যে যুবশপ ও এক্সপ্রেস কিচেন এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যাত্রা শুরু এবং যুব ব্রান্ডের লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, ফোর্থ আই এগ্রো ইনোভেশনস অ্যান্ড টেকনোলজিস এর চেয়ারম্যান কাজী গোলাম আলী সুমন এবং ব্যবস্থাপনা পরিচালক আহমদ বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির।

/এসআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ