করোনা মহামারিতেও সচল দেশের শিল্প কারখানা: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ২০:৪৭আপডেট : ৩১ মার্চ ২০২১, ২০:৪৭

বিশ্ব যখন করোনা মহামারিতে স্তব্ধ তখনও বাংলাদেশের শিল্প কারখানা সচল রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, করোনার কারণে ক্ষতি হয়েছে সত্য, তবে আমরা থেমে নেই। কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা সফলভাবে পরিস্থিতি মোকাবেলা করছি। কারখানার সকলেই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে কাজ করছে। আশা করছি রফতানি বাধাগ্রস্ত হবে না।

বুধবার (৩১ মার্চ) উত্তর খানে দেশবন্ধু গ্রুপের সাউথইস্ট সুয়েটারস লিমিটেড এবং জিএম অ্যাপারেলস লিমিটেডের কারখানার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিএমডি মাসুদুর রহমান শাহ, উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন বক্তব্য দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশবন্ধু গ্রুপের মতো কিছু প্রতিষ্ঠান এগিয়ে আসায় প্রতিবেশী সব দেশের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি অনেক বেশি। আজ থেকে ৫০ বছর আগে যারা এ দেশকে শোষণ করতো, স্বাধীন হয়েই আজ তাদের চেয়ে সব সূচকে শতভাগ উপরে উঠেছে বঙ্গবন্ধুর বাংলাদেশ।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী