নিবন্ধন ছাড়াই টিকা নিচ্ছেন পোশাক শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৮:৩৮আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৮:৪০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার আজ থেকে গাজীপুরে নিবন্ধন ছাড়াই পোশাক শ্রমিকদের টিকা দেওয়া শুরু করেছে। রবিবার (১৮ জুলাই) সকালে গাজীপুর কোনাবাড়ী এলাকায় তুষুকা ডেনিম কারখানায় রেজিস্ট্রেশন ছাড়া টিকাদান কার্যক্রম উদ্বোধন করা 
হয়। 

টিকাদান কার্যক্রমের প্রথম দিনে চারটি পোশাক কারখানার মোট ১০ হাজার শ্রমিককে করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা দেওয়া হয়েছে। 

কারখানাগুলো হচ্ছে স্প্যারো এ্যাপারেলস লি., রোজ সুয়েটারস লি., তুষুকা ডেনিম লি. এবং তুষুকা ট্রাউজার্স লি.।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর সিটি করপোরেশন মেয়র মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান উপস্থিত ছিলেন। 

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, ইতোপূর্বে বিজিএমইএ অগ্রাধিকার ভিত্তিতে পোশাক শ্রমিকদেরকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বিবেচনায় রেখে টিকাদান কর্মসূচীর আওতায় আনার অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দিয়েছিলো। যেহেতু করোনা মহামারিতে দেশের অর্থনীতিকে রক্ষার জন্য তারা কাজ করছে।

এ ছাড়া বিজিএমইএ নেতৃবৃন্দ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকেও অগ্রাধিকার ভিত্তিতে পোশাক শ্রমিকদেরকে টিকাদান কর্মসূচীর  আওতায় আনার জন্য অনুরোধ করেছিলেন।

/জিএম/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী