লাইটার জাহাজের ভাড়া বাড়লো ১৫ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১৫:০১আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫:০৬

দেশের বিভিন্ন রুটে চলাচলকারী লাইটার জাহাজের ভাড়া ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। কেরোসিন ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)।

বুধবার (১৭ নভেম্বর) ডব্লিউটিসি’র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নুরুল হক।

তিনি জানান, ডিজেলের মূল্যবৃদ্ধির পর গত ১৫ নভেম্বর কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, কন্টেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে লাইটার জাহাজের ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওইদিন থেকে বর্ধিত ভাড়া কার্যকর ধরা হয়েছে।

লাইটার জাহাজের মালিকরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে দেশের প্রায় ৩২টি রুটে চলাচলকারী লাইটার জাহাজগুলো ডিজেলচালিত।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরের অদূরে গভীর সমুদ্রে মাদার ভেসেলে পণ্য আসে। এসব পণ্য বহির্নোঙরে খালাস হয়ে অপেক্ষাকৃত ছোটো লাইটার জাহাজে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছায়। গত ৯ নভেম্বর পাঁচ ধরনের সেবায় ২৩ শতাংশ হারে ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)।

/এসআই/এফএ/এমএস/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম