ঈদের আগে হাজার কোটি টাকা নগদ সহায়তা পেলো রফতানি খাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ১২:০১আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১২:০১

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে রফতানিমুখী কল-কারখানার বিপরীতে ১ হাজার কোটি টাকার নগদ প্রণোদনার অর্থসহায়তা ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়।

২০২২-২৩ অর্থবছরে রফতানির বিপরীতে ১ শতাংশ হারে প্রণোদনার চতুর্থ কিস্তির অর্থ এটি। ১২ এপ্রিল এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়।

এর আগের বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমানের সই করা চিঠিতে  সরকারের কাছে নগদ সহায়তার জন্য এই আবেদন জানানো হয়। এতে বলা হয়, অর্থ সহায়তা না পেলে ঈদে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে চরম বিপাকে পড়তে পারে রফতানি খাত।

নগদ সহায়তার অর্থ ছাড়করণের জন্য অর্থ মন্ত্রণালয় ও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছে। 

/জিএম/ইউএস/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এক বছরে ২৫০০ কোটি ডলারের স্বর্ণ রফতানি করেছে জাপান
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী