ইউরোপের বাজারে পোশাক রফতানিতে শীর্ষে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৩, ১১:৫৫ আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১১:৫৫

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রফতানির পরিমাণে চীনকে প্রথমবারের মতো টপকে শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ। ইইউর বাজারে গত বছর অন্য যেকোনও দেশের তুলনায় বাংলাদেশ সর্বোচ্চ ১৩৩ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক রফতানি করেছে। অন্যদিকে চীন রফতানি করেছে ১৩১ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক। ২০২১ সালের তুলনায় গত বছর পরিমাণের দিক থেকে বাংলাদেশের পোশাক রফতানি ২১ দশমিক ২০ শতাংশ বাড়লেও চীনের বেড়েছে ১১ দশমিক ৮৬ শতাংশ।

ইউরো স্ট্যাটের তথ্য দিয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ রবিবার (৬ আগস্ট) জানায়, ইইউ গত বছর বিভিন্ন দেশ থেকে ১০ হাজার ৩১০ কোটি ডলারে তৈরি পোশাক আমদানি করেছে। ২০২১ সালের তুলনায় গত বছর ইইউর বাজারে পোশাক আমদানি ২০ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

যদিও চীনের চেয়ে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি মূল্য কেজিপ্রতি ৫ ডলার ৮২ সেন্ট কম। তাতে এই বাজারে চীনের তৈরি পোশাক রফতানি বাংলাদেশের তুলনায় ৭২৬ কোটি ডলার বেশি।

রফতানি হওয়া পোশাকের পরিমাণে বাংলাদেশ এগিয়ে গেলেও অর্থের হিসাবে চীনের নিচে রয়েছে। ইইউতে গত বছর চীন ৩ হাজার ১৫ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। দেশটির রফতানি বেড়েছে ১৭ শতাংশ। আর বাংলাদেশ গত বছর রফতানি করেছে ২ হাজার ২৮৮ কোটি ডলারের তৈরি পোশাক। এই রফতানি ২০২১ সালের তুলনায় ৩৫ দশমিক ৬৯ শতাংশ বেশি।

ইইউর বাজারে গত বছর বাংলাদেশ ও চীনের পর তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ১৯৮ কোটি ডলারের পোশাক রফতানি করেছে তুরস্ক। এ ছাড়া ভারত ৪৮৪, ভিয়েতনাম ৪৫৭, পাকিস্তান ৩৯৪, কম্বোডিয়া ৩৮১, মরক্কো ৩১২, শ্রীলঙ্কা ১৬২ ও ইন্দোনেশিয়া ১৩৬ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে।

প্রসঙ্গত, ইইউর বাজারে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ কম দামে পোশাক রফতানি করে। গত বছর বাংলাদেশের রফতানি হওয়া প্রতি কেজি পোশাকের গড় মূল্য ছিল ১৭ দশমিক ২৭ ডলার, যা এক বছর আগে অর্থাৎ ২০২১ সালে ছিল ১৫ দশমিক ৪২ ডলার। অর্থাৎ গত বছর বাংলাদেশের রফতানি হওয়া পোশাকের গড় মূল্য প্রায় ১২ শতাংশ বেড়েছে। গত বছর বাংলাদেশের চেয়ে কম মূল্যে পোশাক রফতানি করেছে পাকিস্তান। তাদের রফতানি হওয়া তৈরি পোশাকের প্রতি কেজির গড় মূল্য সাড়ে ১৪ ডলার।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
১৮ দেশের গুরুত্বপূর্ণ বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার
সর্বশেষ খবর
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
এখনও কোন অঞ্চলের মানুষ পাতার পোশাক পরে, জানেন কি?
এখনও কোন অঞ্চলের মানুষ পাতার পোশাক পরে, জানেন কি?
‘বাজারের যা অবস্থা আগে যেখানে বেশি কিনতাম, এখন কম কিনতে হয়’  
‘বাজারের যা অবস্থা আগে যেখানে বেশি কিনতাম, এখন কম কিনতে হয়’  
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস