এবার আমেরিকায় শুল্কমুক্ত বাজার সুবিধা উন্মুক্ত হবে, আশা বিকেএমইএর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৪, ১৫:৪৩আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৫:৪৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ বলেছে, আমেরিকাতে শুল্কমুক্ত বাজারসুবিধা প্রাপ্তি এবং সারা বিশ্বে নিট পোশাকের বাজার সম্প্রসারণে আপনার আন্তর্জাতিক পরিচিতি ও কৌশলগত ব্যবস্থাপনা আপনি কাজে লাগাবেন বলে আমরা বিশ্বাস করি। অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘আপনাতেই আমাদের আস্থা, আপনাতেই আমাদের বিশ্বাস।’

বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বৃহস্পতিবার (৮ আগস্ট) মধ্যরাতে এক বিবৃতিতে এমনটাই বলেছেন। তিনি বলেছেন, গত এক মাস যে ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশ অতিক্রম করেছে, তার ক্ষতিকর প্রভাব দেশের প্রধান রফতানি খাত নিট শিল্পেও পরেছে। পরিসংখ্যান দিয়ে এই ক্ষতির পরিমাপ করা যাবে না। আমরা বিশ্বাস করি, অর্থনৈতিক শাস্ত্রের অনুসন্ধিৎসু ব্যক্তিত্ব হিসেবে প্রধান উপদেষ্টা এই শিল্পের বিকাশের বাধাগুলো দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

এমনকি পোশাক খাতের উন্নয়নে যেখানে যেখানে সংস্কার প্রয়োজন, সেখানেও ড. মুহাম্মদ ইউনূস তার মেধা এবং চিন্তার প্রয়োগ ঘটাবেন বলে মনে করেন মোহাম্মদ হাতেম। ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘ আপনাতেই আমাদের আস্থা, আপনাতেই আমাদের বিশ্বাস।’

বিবৃতির শুরুতে বিকেএমইএ বলেছে, কোনও সন্দেহ নেই আমাদের প্রিয় বাংলাদেশ এক মাস ধরে যে বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করেছে তা বর্ণনাতীত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর বিগত সরকারের অমানবিক জুলুম-নির্যাতন ও প্রাণহানি— সবই দেখেছি আমরা। এরই মধ্য দিয়ে স্বাধীনতার ৫৩ বছর পর ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এক দেশ ও নতুন এক সূর্যের অভ্যুদয় ঘটিয়েছে। সে জন্য বিকেএমইএর পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষার্থীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ।

সংগঠনটি মনে করে, তরুণ শিক্ষার্থীদের এই অভ্যুদয় নবজাগরণের, অর্থনৈতিক গতিশীলতার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ও রাষ্ট্রকাঠামো সংস্কারের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ সৃষ্টির।

বিকেএমইএর নির্বাহী সভাপতি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, ড. ইউনূসের দূরদর্শী নেতৃত্ব ও প্রজ্ঞায় দ্রুততম সময়ের মধ্যে এই ক্রান্তিকাল কাটিয়ে উঠে একটি অর্থনৈতিক রোল মডেলের দেশ হিসেবে বিশ্বের দরবারে আবির্ভূত হবে বাংলাদেশ।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী