এফবিসিসিআইর সভাপতিকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ১৩:১৪আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৩:২৫

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি, সহসভাপতি ও পরিচালকদের ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ফেডারেশনের সাধারণ সদস্যদের একাংশ। 

বুধবার (২১ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ের সামনে বেলা ১১টায় মানববন্ধনে এই দাবি জানান ব্যবসায়ীরা। ফেডারেশনের সাধারণ পরিষদের ব্যানারে তারা এ দাবি জানান।

মানববন্ধনের সমন্বয়কারী আবুল কাশেম হায়দার বলেন, ‘এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।’ এই সময়ের মধ্যে তারা পদত্যাগ না করলে পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান তিনি।

আবুল কাশেম হায়দার বলেন, ‘এফবিসিসিআইকে রাজনৈতিক ইউনিট বানিয়ে ফেলা হয়েছে। সাধারণ সদস্যরা কথা বলতে পারেন না। নেতারা সরকারকে খুশি করতে ১৫ টাকার গ্যাসের ইউনিট ৩০ টাকা করার কথা বলেন। সে কারণে শিল্পকারখানা রুগ্ন হয়ে পড়েছে। এস আলমদের লুটপাটের কারণে ব্যাংক খাত ধুঁকছে, অথচ ব্যবসায়ীরা ঋণ পাচ্ছেন না।’

/জিএম/ইউএস/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি