এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মার্চ ২০২৫, ১৬:০৭আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৬:৪৬

বকেয়া ঋণ আদায়ে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংক। রবিবার (২৩ মার্চ) একটি জাতীয় দৈনিকে ব্যাংকটি প্রতিষ্ঠানটির সম্পত্তি বিক্রির জন্য নিলামের নোটিশ প্রকাশ করেছে।

নোটিশ অনুযায়ী, ২০ মার্চ পর্যন্ত সুদ ও আসল মিলিয়ে প্রতিষ্ঠানটির কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনা ২ হাজার ৭৩৮ কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য ইসলামী ব্যাংক ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের বন্ধকি ২০১ দশমিক ৭৫ শতক জমি ভবন স্থাপনাসহ বিক্রি করবে। জমিগুলো চট্টগ্রামে অবস্থিত।

আগামী ২৭ এপ্রিলের মধ্যে আগ্রহী ক্রেতাদের বিডিং (দামের প্রস্তাব) করতে বলা হয়েছে নোটিশে।

প্রসঙ্গত, এলসি খুলতে না পারায় প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ রাখা হয়েছে।

২০১৯ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কিনে এর বোর্ডের কর্তৃত্ব নিয়ে নেয়। এরপর নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার বেশি ঋণ নেয় এস আলম গ্রুপ।

বর্তমানে এস আলম গ্রুপের কাছে ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে জব্দ আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বোর্ডও ভেঙে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ব্যাংকটিতে এস আলম গ্রুপের কর্তৃত্বের অবসান হয়।

এর আগে এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের জন্য নিলাম নোটিশ দিয়েছিল জনতা ব্যাংক।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই ১৮ হাজার আমানত ফেরতের আবেদন
বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়ে বরখাস্ত হলেন ইসলামী ব্যাংকের সেই কর্মকর্তা 
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল