করদাতার ব্যাংক হিসাবে অনলাইনে ভ্যাট রিফান্ড শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৬, ১৫:৫৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪১

করদাতাদের ভ্যাট রিফান্ড পেতে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই ব্যবস্থার মাধ্যমে এখন থেকে করদাতারা সরাসরি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ভ্যাট রিফান্ডের অর্থ পাবেন।

এ লক্ষ্যে ভ্যাট ব্যবস্থাপনায় ব্যবহৃত ই-ভ্যাট সিস্টেমে যুক্ত করা হয়েছে একটি পৃথক রিফান্ড মডিউল। এটি অর্থ বিভাগের আইবাস++ (iBAS++) সিস্টেমের সঙ্গে সমন্বিত, যার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করে করদাতার নির্ধারিত ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে অর্থ পাঠানো হবে।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকার রাজস্ব ভবনে অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। উদ্বোধনের অংশ হিসেবে ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের আওতাধীন তিন জন করদাতার ব্যাংক হিসাবে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট রিফান্ড পাঠানো হয়। অনুষ্ঠানে করদাতাদের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, এখন থেকে ভ্যাট রিফান্ডের জন্য করদাতাদের আর ভ্যাট কার্যালয়ে যেতে হবে না। মাসিক মূসক রিটার্ন দাখিলের সময়ই অনলাইনে রিফান্ডের আবেদন করা যাবে। আবেদন সংশ্লিষ্ট মূসক কমিশনারেট যাচাই ও অনুমোদনের পর প্রাপ্য অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক হিসাবে জমা হবে।

তিনি বলেন, করদাতা অনেক সময় ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে আমাদের টাকা দেয়। এটি তার ন্যায্য পাওনা। সেই টাকা ফেরত পেতে যদি তাকে দফতরে দফতরে ঘুরতে হয়, তাহলে তা আমাদের ব্যর্থতা। নতুন এই ব্যবস্থায় সময় ও খরচ দুটোই কমবে, পাশাপাশি কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

এনবিআর চেয়ারম্যান আরও জানান, নতুন ব্যবস্থায় সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যেই অনলাইনে রিফান্ড আবেদন করা সম্ভব হবে। করদাতা নিজেই ব্যাংক হিসাবের তথ্য দেবেন, যা এনবিআরের রেকর্ডে সংরক্ষিত থাকবে। শুধু ‘রিফান্ড চাই’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।

এনবিআর সূত্র জানায়, এ পর্যন্ত ১১৫টি প্রতিষ্ঠান প্রায় ১২৪ কোটি টাকা ভ্যাট রিফান্ডের আবেদন করেছে। মোট প্রায় ৪ হাজার কোটি টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান।

এনবিআর আরও জানায়, সংস্থাটির সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটাল করার কাজ চলছে। কর ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও করদাতাবান্ধব করতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তবে রিফান্ড সংক্রান্ত অতিরিক্ত তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

/জিএম/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী