পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৫আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৫

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পতেঙ্গায় নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে রবিবার (৩০ আগস্ট)। সকাল ১১টায় লালদিয়া প্রজেক্ট সাইটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৯ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেনমার্কের সহযোগিতায় লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ শুরু হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের পাশাপাশি দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

দেশের আমদানি-রফতানি বাণিজ্যের বড় অংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বাড়ার সঙ্গে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, জাহাজ ও পণ্য ব্যবস্থাপনায় গতি আনা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তাও বাড়ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মিত হলে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবকাঠামোর ওপর চাপ কমার পাশাপাশি কনটেইনার পরিবহন ও হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে। আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে টার্মিনালটি পরিচালনার পরিকল্পনা রয়েছে।

নতুন টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল হবে। একই সঙ্গে আমদানি-রফতানি পণ্য পরিবহনের সময় কমানো, লজিস্টিকস ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করতে এটি ভূমিকা রাখবে।

লালদিয়া কনটেইনার টার্মিনালকে দেশের বন্দর অবকাঠামো আধুনিকায়নের চলমান উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে নৌপরিবহন মন্ত্রণালয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রতিষ্ঠান, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি অনেক আশার বাণী শুনিয়েছিল, বাস্তবায়নের লক্ষণ নেই: চরমোনাই পীর
বিএনপি অনেক আশার বাণী শুনিয়েছিল, বাস্তবায়নের লক্ষণ নেই: চরমোনাই পীর
৯/১১ হামলার মূল পরিকল্পনাকারীর স্বীকারোক্তি বাতিল করলেন মার্কিন বিচারক
৯/১১ হামলার মূল পরিকল্পনাকারীর স্বীকারোক্তি বাতিল করলেন মার্কিন বিচারক
অ্যাঁ-প্রোভঁসে সেজানের শিল্পভুবনে ভ্রমণ
অ্যাঁ-প্রোভঁসে সেজানের শিল্পভুবনে ভ্রমণ
নেপালের বন্যা: হিমালয়ের বিপদ কি বাংলাদেশেরও?
নেপালের বন্যা: হিমালয়ের বিপদ কি বাংলাদেশেরও?
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট