সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৪

মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সচিব কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় সরকারি মামলা যথাযথ গুরুত্বের সঙ্গে পরিচালনা, ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি, জেলা প্রশাসক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়ন এবং এসব কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বাণিজ্য সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ যেন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, সে জন্য প্রতিটি কার্যক্রমে নিয়মিত মনিটরিং, কার্যকর সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি মামলা ও ভূমি-সংক্রান্ত জটিলতা অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

সভায় আইন ও বিধিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কর্মকর্তাদের কর্মদক্ষতা পর্যবেক্ষণ এবং প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দাফতরিক কার্যক্রমে আরও গতি ও পেশাদারিত্ব আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীন দফতর সংস্থার শূন্য পদে জনবল নিয়োগ তরান্বিত করতে হবে এবং একইসঙ্গে অপ্রয়োজনীয় পদ থাকলে তা বিলুপ্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের গৃহীত অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য সচিব।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থার গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন, নিয়মিত ফলোআপ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা আরও জোরদারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে সচিবদের নিয়ে গঠিত সচিব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

/জেইউ/আইএএম/
সম্পর্কিত
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
আপাতত বেকারি পণ্যের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
সর্বশেষ খবর
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং
গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং
সিনেমার উন্নতির জন্য প্রধানমন্ত্রী একটি পরিপূর্ণ রিপোর্ট চেয়েছিলেন: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
সিনেমার উন্নতির জন্য প্রধানমন্ত্রী একটি পরিপূর্ণ রিপোর্ট চেয়েছিলেন: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার