গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৬, ১৫:১৪ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৫:১৪

গাজীপুর ও নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ি এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি আশুলিয়া, মিরপুরসহ সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ‌্য  জানায়।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগস্থল ও সংবেদনশীল এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের শরীরে থাকা বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে তাদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দফতরে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজ দেখা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিক মূল্যায়ন, সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

বিজিবি আরও জানিয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমন্বিত কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত থাকবে।

/এসএন‌কে/ এপিএইচ/
সম্পর্কিত
৭৫ খুন: দুই দিনে চার, ‘প্রশাসনের পক্ষেও সামাল দেওয়া কঠিন’
শ্রমিক আন্দোলন: গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
সর্বশেষ খবর
কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
শীতের আগমনী বার্তা শ্রীমঙ্গল-কমলগঞ্জে, পর্যটকদের ভিড় বাড়ার অপেক্ষা
শীতের আগমনী বার্তা শ্রীমঙ্গল-কমলগঞ্জে, পর্যটকদের ভিড় বাড়ার অপেক্ষা
কোটার বাইরেও ইতালি যাওয়ার সুযোগ, বাংলাদেশিদের জন্য নতুন দরজা
কোটার বাইরেও ইতালি যাওয়ার সুযোগ, বাংলাদেশিদের জন্য নতুন দরজা
‘গরিবের জ্বালানি’র আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানের অটোরিকশাচালকদের
‘গরিবের জ্বালানি’র আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানের অটোরিকশাচালকদের
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫