পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৮

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত ন্যূনতম মজুরি তুলে ধরবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল। এ জন্য তাদের প্রস্তুতিও ছিল। তবে অনিবার্য কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সভাটি স্থগিত করা হয়। পরে জানা যায়, শ্রমিকপক্ষের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়ায় সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেয়। তারা পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়। তবে ওই সভায় মালিকপক্ষ কোনও প্রস্তাব না দিয়ে সাত কর্মদিবস সময় চেয়েছিল। বোর্ড তাদের চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার সময় বেঁধে দেয়।

মজুরি বৃদ্ধির দাবিতে গত দুই সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। বিভিন্ন কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে কাজ না করে বেরিয়ে যাচ্ছেন। কোথাও সড়কে বিক্ষোভ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে।

এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় ৪ নভেম্বর। ওই সভায় আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে সম্মত হয় বোর্ড। তবে শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা চললেও শিল্পাঞ্চলে অসন্তোষ পুরোপুরি থামেনি।

শ্রমিক অসন্তোষের প্রভাবে পোশাক কারখানার উৎপাদন ও রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনেক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। রবিবার এ ধারায় ১০৪টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে সোমবার বন্ধ কারখানার সংখ্যা দাঁড়ায় ১৩২টিতে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
ঢাকা ও আশপাশের তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
দ্রুত নতুন মজুরি ঘোষণার আহ্বান গার্মেন্ট শ্রমিক সংহতির
সর্বশেষ খবর
বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণ, ৩ পথচারী আহত
বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণ, ৩ পথচারী আহত
সাভার-আশুলিয়ায় ফের উত্তেজনা; সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া
সাভার-আশুলিয়ায় ফের উত্তেজনা; সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া
মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ
মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ
‘আওয়ামী লীগে ভরে যাচ্ছে বিএনপি’, ক্ষোভে দল ছাড়লেন ছাত্রদল নেতা
‘আওয়ামী লীগে ভরে যাচ্ছে বিএনপি’, ক্ষোভে দল ছাড়লেন ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন