শেষ হলো আয়কর মেলা, ২১ শ’ কোটিরও বেশি কর আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৬, ২২:১৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ২২:২৬

আয়কর মেলা সপ্তাহব্যাপী শুরু হওয়া আয়কর মেলার শেষ দিন পর্যন্ত ২ হাজার ১২৯ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা আয়কর সংগ্রহ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলাগুলো থেকে এই পরিমাণ কর আদায় হয়েছে। এছাড়া এবারের মেলায় ১ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন আয় রিটার্ন দাখিল করা হয়েছে। এর বাইরে আরও ৯ লাখ ২৮ হাজার ৯৭৩ জন ব্যক্তি সেবা নিয়েছেন।
মেলার শেষ দিন সোমবার রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলা, ৩১টি উপজেলাসহ (৮টি ভ্রাম্যমাণ) মোট ৪৪টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। শেষ দিনও মেলা যথারীতি সকাল ১০টা থেকে শুরু হয়। বিকেল ৫টায় মেলা শেষ হওয়ার কথা থাকলেও করদাতাদের উপস্থিতি পর্যন্ত রিটার্ন দাখিলসহ সব সেবা প্রদান করা হয়। এবার দেশের ৮টি বিভাগে ৭ দিন, সকল জেলায় ৪ দিন, ৮৬টি উপজেলা শহরে ২ দিন করে দেশের মোট ১৫০টি স্পটে উৎসবমুখর পরিবেশে আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলার শেষ দিনেও করদাতাদের ভিড় ছিল লক্ষণীয়।
আয়কর মেলার সমাপনী দিন বিকেলে জাতীয় সংসদের অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপির নেতৃত্বে উক্ত কমিটির সদস্যগণ মেলা পরিদর্শন করেন। পরিদর্শনে উক্ত কমিটির সদস্য টিপু মুনশি এমপি, বেগম আক্তার জাহান এমপি ও শওকত চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। পরে মেলা প্রাঙ্গণে ‘করদাতা বান্ধব রাজস্ব সংস্কৃতি বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আয়কর মেলায় করদাতা ও সেবাগ্রহীদের অভূতপূর্ব সাড়া ও কর সেবা প্রদান করায় জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, আগে আয়করের নাম শুনলে মানুষ ভয় পেত। আয়কর মেলার মাধ্যমে করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি করে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ববান্ধব সংস্কৃতি তৈরি করতে সক্ষম হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কর দেওয়ার আগ্রহ তৈরি হয়েছে। করদাতাদের উপচেপড়া ভিড় ও মেলার সময়সীমা বাড়ানোর দাবি দেশে আয়কর সংস্কৃতি ও উন্নয়নের প্রমাণ দেয়।

সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে আয়কর মেলা ২০১৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সফল মেলা আয়োজনে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন কর অঞ্চল এবং স্টেকহোল্ডার প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করা হয়।

/জিএম/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী