ক্রেডিট কার্ডে ২০ শতাংশের বেশি সুদ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:০০

ছবি: ইন্টারনেট ক্রেডিট কার্ডের ওপর সুদের হার ২০ শতাংশের বেশি নির্ধারণ করা যাবে না বলে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, কিছু বানিজ্যিক ব্যাংক ক্রেডিট কার্ডের বিপরীতে বিভিন্ন নামে বিভিন্ন প্রকার নগদে উত্তোলনযোগ্য ঋণ সুবিধা দিচ্ছে। যা ব্যাংকঋণের ঝুঁকি বৃদ্ধি করছে। এ ধরনের ঋণের ওপর ফ্লাট রেট এ অযৌক্তিকভাবে বেশি সুদ আদায় করছে। এতে গ্রাহকের স্বার্থ ক্ষুন্ন হচ্ছে।

সার্কুলারে আরও বলা হয়, কিছু ব্যাংক ক্রেডিট কার্ডের অপরিশোধিত বকেয়া বিলের ওপর লেনদেনের তারিখ হতে সুদ আরোপ এবং পরিশোধিত বিলের বিপরীতে প্রগ্রেসিফ রেটে বিলম্ব ফি আদায় করছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ক্রেডিট কার্ডের ওপর সুদ বা মুনাফার হার ২০ শতাংশের অধিক নির্ধারণ করা যাবে না। এছাড়া ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য নির্ধারিত সর্বশেষ তারিখ অব্যবহিত পরের দিন হতে ক্রেডিট কার্ডের অপরিশোধিত বিলের ওপর সুদ আরোপ করতে হবে। এক্ষেত্রে কোনওভাবেই লেনদেনের তারিখ হতে সুদ আরোপ করা যাবে না।

বিদ্যমান নীতিমালা অনুযায়ী ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ৫০ শতাংশ নগদ উত্তোলন যোগ্য ঋণ সুবিধা ব্যতীত অন্য কোনও নামে নগদে উত্তোলনযোগ্য ঋণ সুবিধা প্রদান করা যাবে না। বিলম্বে পরিশোধিত কোনও বিলের বিপরীতে শুধুমাত্র একবার বিলম্ব ফি (অন্য যে কোনও নামে অভিহিত করা হোক না কেন) আদায় করা যাবে।

/জিএম/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি