আসছে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ১৮:৩৪আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৮:৪০

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দুটি বীমা পলিসি অনুমোদন দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর মধ্যে একটি ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ দ্বিতীয়টি ‘বঙ্গবন্ধু স্পোর্টসম্যানস কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স’।

বুধবার (২১ অক্টোবর) জানা গেছে, আইডিআরএ-এর ১২৮তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’র প্রস্তাবক সাধারণ বীমা করপোরেশন। আর ‘বঙ্গবন্ধু স্পোর্টসম্যান’স কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স’র প্রস্তাবক বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। এ ব্যাপারে গত ১১ অক্টোবর এক প্রজ্ঞাপন জারি করে আইডিআরএ।

বঙ্গবন্ধু সুরক্ষা বীমা শীর্ষক জন পলিসির বীমা অঙ্ক নির্ধারণ করা হয়েছে দুই লাখ টাকা। আর প্রিমিয়াম হার নির্ধারণ করা হয়েছে ভ্যাট ও স্ট্যাম্প বাদে ১০০ টাকা।

আইডিআরএ জানিয়েছে, বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্ট্রের অনুমতি সাপেক্ষে এই বীমা পরিকল্পের পলিসি ওয়ার্ডিং, প্রপোজাল ফরম, ক্লেইম ফরমসহ অন্যান্য দলিলাদি অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে বঙ্গবন্ধু স্পোর্টসম্যান’স কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্সের পলিসি ওয়ার্ডিং, প্রপোজাল ফরম, ক্লেইম ফরমসহ অন্যান্য দলিলাদি অনুমোদন দেওয়া হয়েছে।

ওই সভায় আইডিআরএ-এর অনুমোদন ছাড়া কোনও বীমা পলিসি বা প্রডাক্ট বাজারে চালু করা যাবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধুর নামে কোনও বীমা পরিকল্পনা প্রস্তুত করার ক্ষেত্রে বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্ট্রের অনুমোদনসহ কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। 

/জিএম/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে