আজ রাত ১২টা পর্যন্ত দেওয়া যাবে আয়কর রিটার্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২০, ১৭:২৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৭:২৭

জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর জরিমানা ছাড়াই আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দেওয়া যাবে। তবে যারা অনলাইনে রিটার্ন জমা দিতে চান তারা আজ রাত ১২টা পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ. মুমেন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আয়কর রিটার্নের আপডেট তথ্য পেতে রবিবার (৩ জানুয়ারি, ২০২১) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০। যদিও গত নভেম্বর মাসের শেষ দিন (৩০ নভেম্বর) করদাতাদের ভিড় ও আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে তা ৩১ ডিসেম্বর করা হয়। এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য সময় চেয়ে সরকারের কাছে আবেদন করেন কয়েক লাখ করদাতা। পরে সবার জন্য সরকার এক মাস সময় বাড়ায়। অবশ্য কর অঞ্চলগুলোতে ঘুরে দেখা যায়, আয়কর জমা দেওয়ার শেষ দিনেও কর দাতাদের তেমন ভিড় নেই।

২০১৬ সালে আয়কর আইন পরিবর্তন করে রিটার্ন জমা দেওয়ার শেষ দিন প্রতি বছর ৩০ নভেম্বর (আয়কর দিবস) করা হয়। তবে এবার শীতে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রিটার্ন জমার সময় বাড়ানোর দাবি জানিয়ে এনবিআর-এ (ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ) চিঠি দিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, আয়কর আইনজীবীসহ পেশাজীবীদের বিভিন্ন সংগঠন। তাদের আবেদনে সাড়া দিয়ে করোনাকালীন সংকটকে বিশেষ পরিস্থিতি বিবেচনা করে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ধারা ১৮৪(জি)-তে প্রদত্ত ক্ষমতাবলে ব্যক্তি শ্রেণির করদাতার ২০২০-২১ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

বর্তমানে ইটিআইএন-ধারীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেলেও গত ৩০ নভেম্বর পর্যন্ত দাখিলকৃত রিটার্ন জমা হয়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৫৮৭টি। গত বছর নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা হয়েছিল ১৬ লাখ ৪৪ হাজার ১৯২টি। অর্থাৎ এক বছরে রিটার্ন জমা বেড়েছে এক লাখ চার হাজার ৩৯৫টি।

এনবিআরের তথ্য বলছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত আয়কর আদায় হয়েছে তিন হাজার ২৮ কোটি টাকা। গত বছরের নভেম্বর পর্যন্ত আয়কর থেকে আদায় হয়েছিল তিন হাজার ২৪১ কোটি টাকা।

প্রসঙ্গত, বাংলাদেশে আয়কর দেন দেশের মোট জনসংখ্যার এক শতাংশ মানুষ। অর্থাৎ, টিআইএন নম্বরধারীর অর্ধেক মানুষই বছর শেষে আয়কর রিটার্ন জমা দেন না সরকারের কাছে।

/জিএম/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী