পিএইচপি অটোমোবাইলসের সংযোজিত ৫০টি গাড়ি নিলো পপুলার লাইফ ইন্স্যুরেন্স 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫১

নিজেদের প্রতিষ্ঠানে সংযোজন করা ২০২১ মডেলের ৫০টি প্রোটন সাগা গাড়ি হস্তান্তর করেছেন দেশের শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি’র অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস লিমিটেড। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বহদ্দারহাটের শুলকবহর পিএইচপি বিজনেস স্কোয়ারে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলীর কাছে গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ আকতার পারভেজ বলেন, ‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’ স্লোগানে পিএইচপি অটোমোবাইলস প্রোটন ব্র্র্যান্ডের গাড়ি উৎপাদন শুরু করে। আমরা দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ গাড়ি সরবরাহ করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কাছে ৫০টি গাড়ির চাবি হস্তান্তর করতে যাচ্ছি। আমরা পিএইচপি পরিবারের পক্ষ থেকে এ সেবা দিতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। 

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী গাড়ির চাবি গ্রহণ করে বলেন, আমরা প্রোটন সাগা (এমসি) গাড়ি আমাদের প্রতিষ্ঠানে নিতে পেরে আনন্দিত। কারণ এ গাড়ি আমাদের কাজের ক্ষেত্রকে আরও গতিশীল করে তুলবে। 

চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শংকত আলী, মোস্তাফা হেলাল কবির, আলমগীর ফিরোজ রানা, পিএইচপি অটোমোবাইলসের নির্বাহী পরিচালক মোহাম্মদ তাসির করিমসহ পিএইচপি অটোমোবাইলসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি