টাকা উত্তোলনে পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২১, ১৩:৪৬আপডেট : ০৯ মে ২০২১, ১৩:৪৬

রোজার ঈদের আগে পুঁজিবাজারে লেনদেন হবে আর মাত্র দুই কার্যদিবস। তাই ঈদ আনন্দের অর্থ উত্তোলনের জন্য শেয়ার বিক্রির হিড়িক পড়েছে পুঁজিবাজারে। ফলে সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার (৯ মে) দেশের পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও সূচক।

এ দিন প্রথম ৩০ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৭২ কোটি ৩৩ লাখ টাকার। সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিটে ডিএসই’র প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৩.৫৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসই-এস আগের দিনের চেয়ে এক পয়েন্ট কমে এক হাজার ২৫০ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে সাত পয়েন্ট কমে দুই হাজার ১৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির শেয়ারের দাম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৬ কোটি ১৬ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট কমে ১৬ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম।

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী