বুধবার ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ১৮:২৯আপডেট : ২৫ মে ২০২১, ১৮:২৯

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার (২৬ মে) ব্যাংক বন্ধ থাকবে। এদিন বাংলাদেশ ব্যাংকেরও সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের। তিনি বলেন, সরকারি ছুটি থাকায় এদিন ব্যাংক বন্ধ থাকবে।

এছাড়া পুঁজিবাজারে লেনদেনও এদিন বন্ধ থাকবে। দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন ও অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বৃহস্পতিবার (২৭ মে) থেকে আগের মতো সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। একইভাবে বৃহস্পতিবার সকাল ১০টায় শেয়ার বাজারে লেনদেন শুরু হবে। চলবে দুপুর ২টা পর্যন্ত।

উল্লেখ্য, সারাদেশে বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব বৌদ্ধ পূর্ণিমা পালিত হবে। দিনটি উপলক্ষে দেশের সব সরকারি এবং বেসরকারি অফিস এবং আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

/জিএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম