বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ১৮:২৭আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৮:২৭

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিল্পী আক্তার (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী গিয়াস উদ্দিন (২৮) পলাতক রয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামে স্বামীর ঘরে এ ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার টনকি ইউনিয়নের রুক্কু মিয়ার মেয়ে।

নিহতের মা সুরাইয়া বেগম বলেন, ১০ মাস আগে পারিবারিকভাবে গিয়াস উদ্দিনের সঙ্গে শিল্পীর বিয়ে হয়। সে চার মাসের গর্ভবতী। বিয়ের পর প্রায় সময় বিভিন্ন অজুহাতে মারধর করতো স্বামী। কিন্তু মূল বিষয় ছিল, বাপের বাড়ি থেকে তাকে টাকা এনে দেওয়া। আমি যদি জানতাম এই ডাকাত আমার মেয়েকে গলা কেটে হত্যা করবে তাইলে আমার কলিজার টুকরাকে তার সংসারে দিতাম না।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঝগড়ায় জড়ান তারা। এরপর ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গলা কেটে হত্যা করেন স্বামী। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় শিল্পী আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়। লাশ এখন ময়নাতদন্তের জন্য মর্গে আছে। ঘাতক স্বামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী