সুকুকের দ্বিতীয় ধাপের নিলাম ৯ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ২২:১৫আপডেট : ০১ জুন ২০২১, ২২:১৫

সারা দেশে ‘নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর বিপরীতে দ্বিতীয় ধাপে ৫ বছর মেয়াদি বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (ইজারা সুকুক) ইস্যুর নিলাম বুধবার (৯ জুন) অনুষ্ঠিত হবে। ইসলামিক সিকিউরিটিজ সেকশন, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ে নিলামটি অনুষ্ঠিত হবে।

নিলামের মাধ্যমে চার হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ইজারা সুকুক ইস্যু করা হবে। এর মেয়াদোত্তীর্ণের তারিখ ২৯ ডিসেম্বর, ২০২৫। এ সুকুকে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদের বার্ষিক ৪.৬৯ শতাংশ হারে রেন্ট/মুনাফা ষান্মাষিক ভিত্তিতে পরিশোধ করা হবে। নিলামে দেশি-বিদেশি যেকোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান, বাংলাদেশে অবস্থিত যেকোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব রয়েছে তাদের মাধ্যমে বিড দাখিল করা যাবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজের জন্য বা যেকোনও ক্লায়েন্টের জন্য দশ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক ক্রয়ের জন্য নিলামের তারিখ (৯ জুন, ২০২১) সকাল ১০ টা হতে দুপুর ১২টার মধ্যে নিলাম নোটিশে বর্ণিত পদ্ধতিতে বিড দাখিল করতে পারবে।

বিডে কৃতকার্য বিডারদেরকে তাদের আবেদনের বিপরীতে বরাদ্দকৃত সুুকুকের পরিমাণ একই দিনে ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে।

অকশন পরবর্তী কার্যদিবসে (১০ জুন, ২০২১) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রক্ষিত আল-ওয়াদিয়াহ বা চলতি অ্যাকাউন্ট ডেবিট এবং সিকিউরিটিজ হিসাব ক্রেডিট করে এ লেনদেন সম্পন্ন করা হবে। এর আগে প্রথম ধাপে এ প্রকল্পের জন্য চার হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ইজারা সুকুক ইস্যু করা হয়েছিল।

/জিএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের