ড্র করেও যে কারণে ‘অসন্তুষ্ট’ আনচেলত্তি  

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৪, ১২:০৪আপডেট : ০১ মে ২০২৪, ১৬:৪৩

রিয়াল মাদ্রিদ শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের কর্তৃত্ব নিতে পেরেছিল বায়ার্ন মিউনিখ। চার মিনিটের ব্যবধানে আদায় করে নেয় ২ গোল। শেষ দিকে রিয়ালের পেনাল্টি থেকে আসা গোলে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগটি নিষ্পত্তি হয়েছে ২-২ ড্রয়ে। তার পরেও ভীষণ অসন্তুষ্ট মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বিশেষ করে শিষ্যদের মানসিকতা কঠোর ছিল না বলেই মত তার। 

প্রথমার্ধে বায়ার্ন চেপে ধরেছিল। বার বার আক্রমণে রিয়ালকে ব্যস্ত রেখেছিল তারা। কিন্তু গোল করে নিজেদের সুবিধাজনক জায়গায় রেখেছিল রিয়াল। তার পর দ্বিতীয়ার্ধে বিরতি থেকে ফিরেই স্কোর ২-১ করে ছাড়ে বায়ার্ন। শেষ দিকে ভিনিসিয়ুসের স্পট কিক ম্যাচে সমতা ফিরেছে। ম্যাচের পর মুভিস্টার প্লাসকে আনচেলত্তি বলেছেন, ‘ফলাফল খারাপ নয়। কিন্তু খেলার মান ধরলে আরও ভালো হতে পারতো। বায়ার্ন তাদের সেরাটা দেখিয়েছে। কিন্তু আমরা ছিলাম না। আগামী সপ্তাহে সেটার উন্নতি করতে হবে।’

প্রথমার্ধে নিজেদের খেলার মূল্যায়ন করে রিয়ালের কোচ বলেছেন, ‘প্রথমার্ধটা আমরা ভালো মতোই ডিফেন্ড করেছি। কিন্তু তার তীব্রতা ছিল কম। বিরতির পর ওরা যখন লিড নিলো, আমরা তখন আরও চাপ সৃষ্টির চেষ্টা করেছি। কিন্তু সেটা যথেষ্ট ছিল না।’

মিউনিখে ফলাফলে সন্তুষ্ট হলেও নিজেদের খেলার ধরনে খুশি হতে পারেননি তিনি। আনচেলত্তি মনে করছেন, ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বায়ার্নকে খুব বেশি সুযোগ দেওয়া হয়েছে, ‘অনুভূতি তো ভালো। আমরা সন্তুষ্ট। কিন্তু খেলায় সেই ধারটা ছিল কম। আমরা তাদের অনেক বেশি সুযোগ দিয়েছি, যে কারণে তারা খেলার নিয়ন্ত্রণ নিতে পেরেছে। তাছাড়া আমরা ছিলাম নমনীয়।’

/এফআইআর/    
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী