অজিদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি স্মিথ-ফ্রেজার ম্যাকগার্কের 

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৪, ১১:২৬আপডেট : ০১ মে ২০২৪, ১১:৪৪

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টিভেন স্মিথের যে জায়গা হবে না তার একটা আভাস আগেই মিলেছিল। আলোচনায় থাকা জ্যাক ফ্রেজার ম্যাকগার্কেরও সুযোগ হয়নি। অনেকটা বিস্ময়ের জন্ম দিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল দিয়েছে অস্ট্রেলিয়া। 

২০২১ সালে শিরোপা জেতা দলটির অন্যতম সদস্য হলেও স্মিথ সংক্ষিপ্ততম ফরম্যাটে নিজের আকর্ষণ তৈরি করতে পারেননি। পাননি কোনও আইপিএল চুক্তি। তবে আনক্যাপড ২২ বছর বয়সী ফ্রেজার ম্যাকগার্ক দলে ঢুকতে সব ভাবেই নিজেকে মেলে ধরেছিলেন। ৫ ম্যাচে আইপিএলে দিল্লির হয়ে ২৩৭.৫০ স্ট্রাইক রেটে করেছেন ২৪৭ রান। 

নির্বাচকরা দ্বিতীয় স্পিনারের খোঁজে অ্যাশটন অ্যাগারকে দলে নিয়েছে। আর ক্যামেরন গ্রিনকে ভিড়িয়েছে ব্যাকআপ অললাউন্ডার হিসেবে। ১৫ সদস্যের দলে অধিনায়কত্ব করবেন মিচেল মার্শ। রিজার্ভ কিপার হিসেবে যাবেন জশ ইংলিস। তাছাড়া ২০২৩ বিশ্বকাপ জেতানো দলটির মূল খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। 

অস্ট্রেলিয়ার স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ ইংলিস, জশ হ্যাজলউড, অ্যাশটন অ্যাগার, ক্যামেরন গ্রিন ও নাথান এলিস।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম